রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

ভারত সীমান্ত থেকে ১০০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩১ এএম

শেয়ার করুন:

ভারত সীমান্ত থেকে ১০০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

রাজশাহীতে ভারত সীমান্তে অভিযান চালিয়ে ৯৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে নগরীর মতিহার থানাধীন কাজলা এলাকার আম বাগান থেকে এ ট্যাপেন্টাডল উদ্ধার করে।

বিজিবির মিডিয়া উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রাত ৯টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ তালাইমারি বিওপি’র অভিযানিক দল নিজস্ব গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানতে পারে যে, মতিহার থানাধীন কাজলা নামক এলাকার আম বাগানের মধ্যে কিছু মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে লুকানো অবস্থায় আছে। তথ্যের ভিত্তিতে বিজিবির অভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কাউকে দেখতে না পেয়ে আম বাগানের মধ্যে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। তল্লাশির এক পর্যায়ে অভিযানিক দল আম গাছের গোড়ায় ঘাসের মধ্যে লুকানো একটি ছোট ব্যাগ দেখতে পায়।

বিজিবি আরও জানায়, পরবর্তীতে অভিযানিক দল ব্যাগটি খুললে তার মধ্য হতে ৯৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট মাদক কারবারিকে শনাক্ত করে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির পক্ষ থেকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর