রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত 

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৪ এএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত 

সিরাজগঞ্জের কাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় আ. সামাদ (৭৯) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক রাতুল (২০) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার নিশ্চিন্তপুর হাইস্কুলের পশ্চিম পাশে সুখির বাড়ির কাছে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আঃ সামাদ উপজেলার চরপানাগাড়ি এলাকার বাসিন্দা।

কাজীপুর পুলিশ সূত্রে জানা যায়, রাতুল তাঁর এক বন্ধুর মোটরসাইকেল চালিয়ে নিশ্চিন্তপুর হাই স্কুলের পশ্চিম পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি পেছন দিক থেকে পথচারী আঃ সামাদকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রাতুলও গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর