শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদল-যুবদলের মিছিল

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ 
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৪ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদল-যুবদলের মিছিল

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের খেয়াঘাটের চরপাড়া এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় উপপরিদর্শক (এসআই) মো. ফুল মিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। মিছিল থেকে ‘আপা, আপা করিস না, তোদের আপা আসবে না’ স্লোগান দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক করেন বিক্ষোভকারীরা।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রঘুনাথপুর খেয়াঘাটের চরপাড়া এলাকায় নিয়মিত দায়িত্ব পালনকালে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে এসআই মো. ফুল মিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর