শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

চাঁদপুরে ৪০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, ২০ জেলে আটক

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে ৪০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, ২০ জেলে আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। পৃথক অভিযানে নিষিদ্ধ জাল এবং অস্থায়ী আড়ত থেকে মা ইলিশ জব্দ করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) রাতে এসব তথ্য জানান মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।

জানা গেছে, ইলিশের প্রজনন রক্ষায় গত ২৪ ঘণ্টায় মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স পৃথক অভিযান পরিচালনা করে। এর মধ্যে শুক্রবার (২৩ অক্টোবর) দিনগত রাতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি অভিযান পরিচালনা করে মোহনপুর ইউনিয়নের নাসিরার চর ও বাংলাবাজার মেঘনা শাখা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল, অবৈধ চায়না চাই ও মশারি জাল ব্যবহার করে মাছ শিকার করায় ২০ জেলেকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের হেফাজতে থাকা ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ৮০ মিটার চায়না রিং জাল এবং ৫০ মিটার মশারি জাল জব্দ করা হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রুহুল আমিন জানান, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের পৃথক ধারায় ৬টি মামলা করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, সকালে মতলব উত্তর থানা পুলিশের সহযোগিতায় উপজেরার মোহনপুর ও নয়কান্দি মেঘনা উপকূলীয় এলাকায় অস্থায়ী মাছের আড়তে অভিযান পরিচালনা করে ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে বিকেলে বোরচর এলাকায় নৌ পুলিশের সহযোগিতায় অপর অভিযানে জব্দ করা হয় ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল। জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর