শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

পরকীয়ার সন্দেহে চুল কেটে-মরিচ গুঁড়া দিয়ে নির্যাতন, মূল অভিযুক্ত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পিএম

শেয়ার করুন:

পরকীয়ার সন্দেহে চুল কেটে-মরিচ গুঁড়া দিয়ে নির্যাতন, মূল অভিযুক্ত
ভুক্তভোগী নারী। ছবি: ঢাকা মেইল

ঝিনাইদহ সদর উপজেলার করাতীপাড়া গ্রামে পরকীয়ার অভিযোগ তুলে এক নারীর মাথার চুল কেটে গায়ে মরিচ ছিটিয়ে নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামি আন্না খাতুন (৩৯)-কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার করাতিপাড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, করাতিপাড়া গ্রামের আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির সাথে পরকীয়ার সন্দেহের জেরে আনোয়ার হোসেনের স্ত্রী, দুই মেয়ে ও ছেলে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে গিয়ে তার ওপর নির্যাতন চালায়।

বৃহস্পতিবার বিকেলে করাতিপাড়া গ্রামে নিজ বাড়িতে বসেছিলেন ওই নারী। এসময় পার্শ্ববর্তী নারায়ণপুর গ্রামের আব্দুর রশিদ নামে এক ব্যক্তি বাড়িতে গিয়ে ওই নারীকে করাতিপাড়ার আনোয়ার হোসেনের সাথে পরকীয়ার সম্পর্কের অভিযোগ তুলে শাসিয়ে চলে যান। এর কিছুক্ষণের মধ্যেই ভুক্তভোগী নারীর বাড়িতে আনোয়ার হোসেনের স্ত্রী, দুই মেয়ে ও ছেলে  প্রবেশ করে। এ সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা ওই নারীর মাথার চুল কেটে দেয় এবং শরীরে মরিচের গুড়া লাগিয়ে দেয়। 

এসময় ওই নারীর চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা দেয়। পরে রাতেই ঝিনাইদহ সদর থানায় ৫ জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারী।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শেখ বিল্লাল হোসেন জানান, মামলার পর থেকেই পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম, গোয়েন্দা পুলিশ এবং  সদর থানা পুলিশের টিম আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। এক পর্যায়ে শনিবার দুপুরে গোপন তথ্যে জানা যায় প্রধান আসামি আন্না খাতুন জেলার হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামে একটি বাড়িতে আত্মগোপনে আছে।

এই তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

এদিকে ভুক্তভোগী ওই নারী শুক্রবার গণমাধ্যমকে জানিয়েছিলেন, আনোয়ারের স্ত্রী ব্যাগ থেকে কাইচি বের করে আর অন্যরা তাকে ধরে রাখলে ওই নারী তার মাথার চুল কেটে দেয়। এরপর শরীরে ঝালের গুড়া মাখিয়ে দিয়ে তারা চলে যায়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর