শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে পুলিশের দুই সদস্যকে পেটাল ছাত্রলীগ, গাড়ি ভাঙচুর

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ 
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে পুলিশের দুই সদস্যকে পেটাল ছাত্রলীগ, গাড়ি ভাঙচুর
পুলিশের ওপর ছাত্রলীগের হামলার দৃশ্য

গোপালগঞ্জ সদর উপজেলায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনাও ঘটেছে। ঘটনার ভিডিও আবার নিজেদের ফেসবুক আইডিতে শেয়ারও করেছেন তারা।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

P

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রঘুনাথপুর চরপাড়া সড়ক থেকে লাঠিসোঁটা হাতে একটি মিছিল নিয়ে খেয়াঘাট এলাকায় পৌঁছায় মিছিলকারীরা। এ সময় সেখানে টহলরত পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া ও এক কনস্টেবলকে মারধর করা হয়।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল থেকে অতর্কিত হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর এবং দুই পুলিশ সদস্যকে মারধর করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর