শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার জাল

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পিএম

শেয়ার করুন:

মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার জাল
ভ্রাম্যমাণ আদালত। ছবি: ঢাকা মেইল

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সিগঞ্জের পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে আট জেলেকে পাঁচ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও দুই কেজি ইলিশ জব্দ করা হয়।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লৌহজং উপজেলা প্রশাসন, নৌপুলিশ, কোস্টগার্ড নদীতে যৌথ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।

উপজেলা প্রশাসন জানায়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ফলে সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবছর। ফলে জেলেরা আইন অমান্য করে কেউ নদীতে নামলে বা ইলিশ শিকার করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলছে টানা ২২ দিনের ইলিশ শিকারে নিষেধাজ্ঞা। ফলে নিয়মিত পদ্ম মেঘনায় চলছে প্রশাসনের অভিযান।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর