শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

গাজীপুরে গাড়িচাপায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে গাড়িচাপায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু 
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত গাড়ির চাপায় বাবা ও ছেলের মৃত্যু এবং শ্রীপুরে মুরগির খাবার বহনকারী গাড়ির চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় বাব-ছেলে এবং বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকায় পথচারী মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তপন চন্দ্র দাস (৫০) ও তার ছেলে লিখন চন্দ্র দাস (২০)। তাদের বাড়ি শেরপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া এলাকায়। তারা গাজীপুর নগরীর টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা ২৭ নম্বর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। 

অন্যদিকে নিহত সিদ্দিকুর রহমান শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর গ্রামের হাছেন আলীর ছেলে। তিনি শ্রীপুর পৌর বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুল আলম জানান, শনিবার ভোর সোয়া ৪টার দিকে গাজীপুরা বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেল সংলগ্ন মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হন বাবা ও ছেলে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে দুজনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে লিখনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তপনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সকাল সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালে মারা যান তিনি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে সেগুলো হস্তান্তর করা হবে। 

অন্যদিকে শনিবার সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর রেলগেইটে নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি নামে একটি মুরগীর খাবার পরিবহনকারী গাড়ির চাপায় সিদ্দিকুর রহমান সিদ্দিক ( ৪৫) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। 

শনিবার সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর রেলগেইট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন সিদ্দিকুর রহমান। এসময় হঠাৎ করেই মুরগির খাবারবাহী নারিশ পোল্ট্রির একটি গাড়ি তাকে চাপা দিলে চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

এ ঘটনায় ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর আলম।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর