ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের আরও ১৩ যাত্রী।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সৌরভ (২৫) ও আসিফ (২৬)। এদের মধ্যে সৌরভের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়। নিহত অপরজনের নামপরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানান, সকালে রংপুর থেকে আসা সিলেটগামী দিগন্ত এক্সপ্রেস নামে একটি বাস বেড়তলা এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।
পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আসিফ ও সৌরভের মৃত্যু হয়।
প্রতিনিধি/এমআর




