শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

gazipu 3ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হঠাৎ করে সুপ্রিম গার্মেন্টসের গুদামে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

আগুনের ভয়াবহতা বাড়লে পরে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিস ও আশপাশের ফায়ার সার্ভিসের আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। সবমিলিয়ে বর্তমানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

gazipu 2কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ছাড়া অগ্নিকাণ্ডে গুদামের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

gazipu4ঘটনাস্থলে দেখা যায়, অগ্নিকাণ্ডের কারণে গুদাম ও আশপাশের এলাকায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। দূর থেকেও ধোঁয়া দেখা যাওয়ায় ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও উৎসুক জনতা। এতে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনায় যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য ভিড় নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর