শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

খাগড়াছড়িতে সড়ক-নৌপথে অবরোধ, দুর্ভোগ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪০ পিএম

শেয়ার করুন:

খাগড়াছড়িতে সড়ক-নৌপথে অবরোধ, দুর্ভোগ
খাগড়াছড়িতে সড়ক-নৌপথে অবরোধ

সাজেকে অবরোধকারীদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় আধা বেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে।

ছাত্রজনতার সংগ্রাম পরিষদ ব্যানারে শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়।

জানা যায়, শনিবার ভোর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার বিভিন্ন জায়গায় সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটারদের পিকেটিং করতে দেখা গেছে। খাগড়াছড়ি থেকে দূরপাল্লার সকল যান চলাচল বন্ধ আছে। ফলে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা জানান, আমরা শান্তিপূর্ণ ভাবে অবরোধ কর্মসূচি পালন করছি।

এদিকে, সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), খাগড়াছড়ি জেলা শাখা। আধা বেলা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানানো জানান তারা। ভোরে গুরুত্বপূর্ণ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

ভোর থেকে খাগড়াছড়ি বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সড়কে ঢহলে দেখা যায়। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

49979

পর্যটন সংশ্লিষ্ট বলেছেন, অবোধের কারণে হোটেল, রিসোর্ট-কটেজ, পরিবহনগুলোর বুকিং বাতিল হয়েছে। এতে ক্ষতির মুখে পড়ছেন কটেজ মালিকসহ অন্যান্য ব্যবসায়ীরা। অবরোধের আওতামুক্ত রয়েছে, অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন ও সাংবাদিকদের বহনকারী গাড়ি।

 

জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর