শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১০

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫০ এএম

শেয়ার করুন:

কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১০

কুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মিছিলে নেতৃত্বদানকারী কাইয়ুমসহ ১০ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে তাদেরকে আটক করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার।

আটক কাইয়ুম কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জুমার নামাজের খুতবা চলাকালে নগরীর নুরপুর-তেলিকোনা সড়কে এক ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে একত্রিত হয়ে প্রায় ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের একটি ঝটিকা মিছিল করে। মিছিলের পরপরই ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এতে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়। পরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে মিছিলে নেতৃত্বদানকারী কাইয়ুমসহ ১০ জনকে আটক করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত ও আটকে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর