শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫২ এএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার পদত্যাগ
মো. জানে আলম মিয়া (বিরু)

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জানে আলম মিয়া (বিরু) আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ দলটির সব সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এক লিখিত বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

জানে আলম মিয়া কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

লিখিত বিবৃতিতে পদত্যাগের কারণ হিসেবে বয়সজনিত শারীরিক জটিলতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হাঁটুর ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। এ কারণে তার পক্ষে আর রাজনীতি চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

বিবৃতিতে তিনি আরও জানান, নিজের সিদ্ধান্তে এবং কারও চাপ ছাড়াই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের সব পদ-পদবি থেকে স্থায়ীভাবে পদত্যাগ করেছেন।

আরও পড়ুন

জানে আলম মিয়া আরও বলেন, এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না। অন্য কোনো রাজনৈতিক দলেও যোগ দেবেন না। জীবনের বাকি সময় ইবাদত ও পরিবারের সদস্যদের সঙ্গে শান্তিতে কাটাতে চান তিনি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর