ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. রাসেল (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ মো. শামীম আহমেদ বিষয়টি জানিয়েছেন।
রামেক হাসপাতাল থেকে জানানো হয়েছে, নিহত রাসেলের বাসা নাটোর সদর উপজেলায়। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর আজ শুক্রবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫১ জন। হাসপাতালটিতে বর্তমানে ১৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসা চলছে।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ মো. শামীম আহমেদ বলেন, শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়েছে। রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।
প্রতিনিধি/এজে




