শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

মিরসরাইয়ে মো. নুরুন্নবী (৪১) নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার চিনকি আস্তানা রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত মো. নুরুন্নবী উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের দক্ষিণ খিলমুরারী গ্রামের আনা মিয়ার বাড়ির মৃত আনোয়ার হোসেনের ছেলে। 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম বলেন, গত ১৫ অক্টোবর খিলমুরারী গ্রামে বসতঘরে এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরবর্তীতে তিনি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় ২ নং আসামি মো. নুরুন্নবীকে (৪১) শুক্রবার সকালে জোরারগঞ্জ থানাধীন চিনকি আস্তানা রেলস্টেশন থেকে গ্রেফতার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর