শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

কোনো ডিসেম্বরেই ফিরবেন না শেখ হাসিনা: এমপি খোকন

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

কোনো ডিসেম্বরেই ফিরবেন না শেখ হাসিনা: এমপি খোকন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ডিসেম্বরে দেশে ফিরবেন কি না এমন বক্তব্যের জবাবে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, শেখ হাসিনা শুধু এই ডিসেম্বরে নয়, আরও অনেক ডিসেম্বর পেরিয়ে গেলেও বাংলাদেশে ফিরতে পারবেন না।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার উত্তর কালাগাছিয়া এলাকার এ.সি. নর্থ কালাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। যত অপকর্ম করেছেন এবং মানুষের জীবন কেড়ে নিয়েছেন, সেসব পরিবারের সদস্য ও দেশের মানুষ তাকে ফিরতে দেবে না বলে মন্তব্য করেন তিনি।

তালুকদার খোকন বলেন, এক শ্রেণির মানুষ আমাদের শান্তিপূর্ণ দেশটাকে অশান্ত করে নষ্ট করতে চায়। এ দেশের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভালোবেসে বিজয়ী করেছে। তারেক রহমানের কাছেই বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিরাপদ। তিনি বাংলাদেশের নির্যাতিত মানুষের অভিভাবক। বাংলাদেশের সব মানুষ তার কাছেই নিরাপদ। যারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আশা নিয়ে আবারও অরাজকতা সৃষ্টি করছে, বিভিন্ন স্থানে হামলা ও আগুন লাগাচ্ছে, তারা আবারও বিপদে পড়বে। তাদের পরিবারও বিপদে পড়বে।

তিনি বলেন, জামায়াত বিভিন্নভাবে ক্ষমতায় আসার পরিকল্পনা করেছিল। তবে ২০২৬ সালের নির্বাচনে তাদের সেই পরিকল্পনা ও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ব্যর্থ হয়েছে। কারণ নির্বাচনের আগে ক্ষমতায় আসার জন্য জান্নাতের টিকিট বিক্রি করা থেকে শুরু করে সব ধরনের অপরাধ জামায়াত করেছে। এজন্য দেশের মানুষ তাদের ভোট দিয়ে ক্ষমতায় আসার সুযোগ দেয়নি।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন কারণে মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদ হোসেন, জয়কলি পাবলিকেশনস-এর পরিচালক অজয় কৃষ্ণ সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ এবং সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউস-উর রহমানসহ অনেকেই।
বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী ও অতিথিরা অংশ নেন। এ সময় বিদ্যালয়ের সাবেক শিক্ষক-কর্মচারীদের অবদান স্মরণ করা হয়। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রসৗহার্দ্য ও সম্প্রতি বৃদ্ধির পাশাপাশি পুরোনো স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর