শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু
ফুলবাড়ীয়া থানা। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের গাড়াজান গ্রামে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম আশরাফ আলী (৪০)। তিনি ওই গ্রামের লোকমান হোসেনের ছেলে। 

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ওই কৃষি শ্রমিক শহীদ ফরাজির বেগুন ক্ষেতে পানি সেচ  দিতে গিয়ে সেচ পাম্পে লিকেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে পাশেই শিবগঞ্জ বাজারে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

পুটিজানা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য নমাজ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহত আশরাফ আলী কৃষি শ্রমিক ছিল। মানুষের বাড়ি বাড়ি কাজ করে জীবিকা নির্বাহ করত।

ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদুল হাসান জানান, এখন পর্যন্ত বিষয়টি কেউ জানায়নি। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর