শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

দামুড়হুদায় ১৮ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

দামুড়হুদায় ১৮ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শরিফা খাতুন (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে এসআরবি-১২-এর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার জয়রামপুর গাতিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শরিফা খাতুন দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের হারুনুর রশিদের স্ত্রী।

এসআরবি-১২-এর সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হান্নান হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে শরিফা খাতুনকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নারী দীর্ঘদিন ধরে গোপনে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর