শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাদারীপুরে ৯ জেলের সাজা, ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৬ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে ৯ জেলের সাজা, ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অভিযোগে ৯ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, যা পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত শিবচরের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এইচ এম ইবনে মিজান। এ সময় নৌপুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

dc00f265-392f-48dd-b4a2-0d243bca6591

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় ৯ জেলেকে আটক এবং তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এইচ এম ইবনে মিজান বলেন, ইলিশের প্রজনন বাড়াতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ ও থানা-পুলিশের একাধিক দল কাজ করছে। মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর