শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ মামলার আসামি শীর্ষ মাদক কারবারি আলভী গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০১:২০ এএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ মামলার আসামি শীর্ষ মাদক কারবারি আলভী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া শহরে বিশেষ অভিযান চালিয়ে আলভী আহম্মেদ (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটিসহ বিভিন্ন আইনে মোট নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে শহরের মধ্যপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলভী ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, আলভীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি, সন্ত্রাসবিরোধী আইনে একটি, মারামারির ঘটনায় দুটি, পাসপোর্ট আইনে একটি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে থানায় নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মুন্সিগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আলভী আহম্মেদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

তিনি আরও জানান, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর