শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে একই দিনে শালা-দুলাভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৫ এএম

শেয়ার করুন:

ময়মনসিংহে একই দিনে শালা-দুলাভাইয়ের মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের পর একই দিনে শালা-দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ও সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন তারাকান্দা উপজেলার মাঝিয়ালী গ্রামের শুভুদ চন্দ্র দাস (৪০) এবং তার শ্যালক নেত্রকোনা সদর উপজেলার টিহুরিয়া গ্রামের চন্দন চন্দ্র দাস (২৫)।

আরও পড়ুন: কুষ্টিয়ায় মসজিদে আলোচনা নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি, আহত ৪

এলাকাবাসী জানান, প্রতিমা বিসর্জন শেষে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়েন শুভুদ চন্দ্র দাস। অতিরিক্ত মদ্যপানের কারণে তিনি অসুস্থ হয়েছিলেন বলে দাবি তাদের। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

দুলাভাইয়ের মৃত্যুসংবাদ শুনে অসুস্থ হয়ে পড়েন চন্দন চন্দ্র দাস। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ জানান, পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, দুজনই স্ট্রোকে মারা গেছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর