বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

ওসমান হাদির বিয়ের ছয় বছর পূর্তিতে বোন মাসুমার স্মৃতিচারণ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৮:২০ পিএম

শেয়ার করুন:

ওসমান হাদির বিয়ের ছয় বছর পূর্তিতে বোন মাসুমার স্মৃতিচারণ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির বিয়ের ছয় বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে স্মৃতিময় একটি পোস্ট দিয়েছেন তাঁর বোন মাসুমা হাদি।

পোস্টে তিনি লেখেন, আজ ৬ বছর পূর্ণ হলো আমাদের ওসমান গনির বিয়ের। মায়ের নামাজের চৌকি সাজানো হয়েছে ওসমান গনির বিয়ের হলুদ সন্ধ্যার মঞ্চ। তিন দুলাভাইয়ের সাথে মায়ের নামাজের চৌকিতে আমাদের ছোট্ট পাখিটা।

পোস্টে বিয়ের হলুদ সন্ধ্যার মঞ্চ ও মায়ের নামাজের চৌকিকে ঘিরে পরিবারের স্মৃতির কথা তুলে ধরেন মাসুমা হাদি। 

গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। পরে তার লাশ দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করা হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর