বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড 

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ 
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পিএম

শেয়ার করুন:

সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড 

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে দুই মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ। 

​দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- তাহিরপুর উপজেলার বড়গোপটিলা এলাকার বাসিন্দা মো. বাছির (৩৭) ও মো. মোসাদ্দেক (৪৫)। 

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যাদুকাটা নদীর নির্ধারিত ইজারা সীমানার বাইরে গিয়ে একদল অসাধু চক্র নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনে জড়িত থাকা অবস্থায় দুইজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাদের দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়। 

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএমএসআর আলিফ জানান, ‘যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর