বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

যৌতুক না পেয়ে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পিএম

শেয়ার করুন:

যৌতুক না পেয়ে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

রংপুরের গঙ্গাচড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে রতন চন্দ্র সরকার (৩৪) নামের একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি ১৩ সহকারী পরিচালক মিডিয়া (ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান।

এর আগে, বুধবার (২১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রতন গঙ্গাচড়া থানার উত্তর খলেয়া হাজীপাড়ার মিথুন চন্দ্র সরকারের ছেলে।

এসআরবি ১৩ জানায়, গত বছরের ২১ জুলাই গংগাচড়া মডেল থানা পুলিশ ভুক্তভোগী শান্তনা রানীর অপমৃত্যুর সংবাদ পায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় গত ২২ জুলাই গংগাচড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। গত ৩ জুলাই ভুক্তভোগী ঐ নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক মতামত প্রদান করেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরও ওই ঘটনায় ভুক্তভোগীর পিতা মামলা দায়ের করতে রাজি না হওয়ায় গংগাচড়া মডেল থানা পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

ময়নাতদন্তের রিপোর্টের পর পুলিশ প্রাথমিক অনুসন্ধ্যান শুরু করে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত রতন যৌতুকের দাবিতে ভুক্তভোগী শান্তনা রানীকে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করতো। ভুক্তভোগী ঐ নারী যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ২১ জুলাই ঐ নারীকে শারীরিক নির্যাতন করার পর শ্বাসরোধ করে হত্যা করে। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে রংপুরের পাগলাপীর বাজারে অভিযান পরিচালনা করে আলোচিত হত্যা মামলার প্রধান আসামী রতন চন্দ্র সরকারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর