বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

বজ্রপাত বলতে গিয়ে এ কী বললেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পিএম

শেয়ার করুন:

বজ্রপাত বলতে গিয়ে এ কী বললেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান। ছবি: ঢাকা মেইল

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তালগাছ বজ্রপাত থেকে রক্ষা করে এমন কথা বলতে গিয়ে তিনি ‘বজ্রপাত’ শব্দের পরিবর্তে ‘বীর্যপাত’ উচ্চারণ করেন বলে ভিডিওতে দেখা যায়।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাবরাং ইউনিয়ন পরিষদে তালবীজ রোপণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ ঘটনা ঘটে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনীক চৌধুরী। তার পাশে বসে বক্তব্য দেওয়ার সময় আব্দুল মান্নানের ওই শব্দচয়ন ক্যামেরায় ধারণ করা হয়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার বক্তব্যের সমালোচনা করেছেন। কেউ ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত শব্দচয়নের ভুল হিসেবে দেখছেন, আবার কেউ জনসমক্ষে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।

সরকারি ও সামাজিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জনপ্রতিনিধিদের শব্দচয়ন ও বক্তব্য উপস্থাপনায় সতর্ক থাকার বিষয়টিও আলোচনায় এসেছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, এটা অনাকাঙ্ক্ষিত শব্দচয়নগত ভুল। আশা করি, জনগণ বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর