বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ’

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

‘ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ’

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেছেন, উত্তরাঞ্চলের বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক। আগামী ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পে গ্যাস, বিদ্যুৎ সংযোগ স্থাপনসহ অন্যান্য কাজ সমাপ্ত করা হবে। যেন প্লট বরাদ্দ নেয়া শিল্প উদ্যোক্তারা শিল্প স্থাপন শুরু করতে পারে।
‎
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক পরিদর্শন ও মতবিনিময় শেষে তিনি একথাগুলো বলেন।

‎মুখ্যসচিব লেন, নির্বাচন পূর্ববর্তী সময়ে বর্তমান প্রধানমন্ত্রী বিসিক শিল্পপার্ক মাঠে সভা করতে এসে প্রতিশ্রতি দিয়েছিলেন, থমকে থাকা এই প্রকল্পটি দ্রুত শেষ করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা হচ্ছে।

‎এ সময় বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদ, জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, বিসিক শিল্পপার্ক প্লট মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের শেখ উপস্থিত ছিলেন।
‎
‎এরপর প্রধানমন্ত্রীর মুখ্যসচিব সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে শহীদ শামসুদ্দিন গেট-২ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর