বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

ভারতে প্রবেশের সময় সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আটক

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম

শেয়ার করুন:

ভারতে প্রবেশের সময় সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আটক

ভারতে যাওয়ার পথে সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদকে আটক করেছে তামাবিল ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে জৈন্তাপুর থানা হেফাজতে নেওয়া হয়।

জানা গেছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫মিনিটের দিকে বাংলাদেশ থেকে ভারতে গমনের উদ্দেশ্যে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে উপস্থিত হলে ইমিগ্রেশন পুলিশ কামাল আহমেদকে আটক করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভারতে যাচ্ছিলেন তিনি।

আটকের পর তামাবিল ইমিগ্রেশন পুলিশ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। খবর পেয়ে গোয়াইনঘাট থানার আওতাধীন তামাবিল পুলিশ ফাঁড়ির চারজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন। পরবর্তীতে দুপুর ১২টা ৫০ মিনিটে জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) দিদারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কামাল আহমেদকে জৈন্তাপুর থানা হেফাজতে নিয়ে যায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর