বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নারীসহ নিহত ২

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম

শেয়ার করুন:

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নারীসহ নিহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রূপগঞ্জের মৈকুলী এলাকার শাহনাজ বেগম (৫৫) ও একই এলাকার জসিম উদ্দিনের ছেলে রিফাত হোসেন (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রূপসীর দিকে যাচ্ছিল। পথে মৈকুলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই শাহনাজ বেগম ও রিফাত হোসেনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও অন্তত তিনজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর