বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ এএম

শেয়ার করুন:

সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক
সুলতানা বেগম (৩৫)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামের জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট ও জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে শিবগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শেয়ালা কলোনি এলাকার জুলমত আলীর মেয়ে। তিনি জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির এই নেত্রীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি যুব মহিলা লীগের পদধারী নেত্রী বলে স্বীকার করেছেন।

তিনি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, সুলতানা বেগমের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নাশকতা-সংক্রান্ত একটি মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর