বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

দামুড়হুদায় ৪ লাখ টাকার ভারতীয় প্রসাধনী ও ক্রিম জব্দ, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ এএম

শেয়ার করুন:

দামুড়হুদায় ৪ লাখ টাকার ভারতীয় প্রসাধনী ও ক্রিম জব্দ, গ্রেফতার ২

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে ভারতীয় প্রসাধনী ও ক্রিমসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা প্রসাধনী ও ক্রিমের মূল্য ৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকা। এ ছাড়া পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা পণ্য ও যানবাহনের মূল্য ৪ লাখ ৩৩ হাজার ৯৪০ টাকা।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে আব্দুল আহাদ ট্রেডার্স নামের একটি দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন দর্শনা থানার সদাবরী পশ্চিমপাড়ার মৃত আবুল দফাদারের ছেলে জহিরুল হক (৪০) এবং সদাবরী মাদ্রাসাপাড়ার মৃত জালাল উদ্দিনের ছেলে আসানুর হক (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা বাজারে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় তাদের হেফাজত থেকে ভারতীয় ১৭৬টি পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, ১ হাজার ১০৩টি নিভিয়া সফট ক্রিম এবং ৬৮০টি ক্লোবেটাসল প্রোপিওনেট ও জেন্টামাইসিন সালফেটযুক্ত ক্রিম উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকা।

এ ছাড়া পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়। ভ্যান দুটির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার জানান, উদ্ধার করা পণ্য ও যানবাহন জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর