বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের চারদিন পর রত্না দাস (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রত্না ওই গ্রামের কুড়েরহাটি এলাকার সুশীল দাসের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, গত ১৭ অক্টোবর রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন রত্না দাস। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরদিন ১৮ অক্টোবর নাসিরনগর থানায় সাধারণ ডায়েরি করেন রত্নার স্বামী। পরে আজ বুধবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুর থেকে রত্নার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর