বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১০:২৯ পিএম

শেয়ার করুন:

খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। 

মঙ্গলবার (২০ অক্টোবর) গভীররাত ও বুধবার (২১ অক্টোবর) বিকেলে দুর্ঘটনা দুটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে আঠারোমাইল এলাকায় একটি পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

এরপর বুধবার বিকেলে একই এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালকসহ তিনজন নিহত হন। এ ঘটনায় বাসের প্রায় ৪০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহত ব্যক্তিদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়।

হাইওয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল পৃথক দুটি দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর