বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

নাটোরে শেয়ালের কামড়ে আহত ১১

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১০:০৬ পিএম

শেয়ার করুন:

নাটোরে শেয়ালের কামড়ে আহত ১১

নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে ১১ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে দুজন নারী ও নয়জন পুরুষ। তারা পৌরসভার ঘোরলাজ, নওশেরা, বারইপাড়া, সোনাপাতিল ও পেড়াবাড়িয়াসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। আহতের মধ্যে পলি নামের এক নারী রয়েছে। তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে উপজেলা চত্বর এলাকায় শেয়ালের কামড়ের শিকার হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. শামুন আল হাসান সৌমিক জানান, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রথম রোগী হাসপাতালে আসেন। এরপর প্রায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১ জন চিকিৎসা নেন।

শেয়ালের কামড়ের ক্ষতস্থান সাবান ও প্রবহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে। হাসপাতালে পর্যাপ্ত জলাতঙ্কের টিকা মজুত রয়েছে।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম বলেন, শেয়ালের কামড়ে একাধিক ব্যক্তি আহত হওয়ার বিষয়টি বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। রাজশাহী থেকে বিশেষজ্ঞ দল এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ছাড়া স্থানীয়ভাবে মাইকিং করে এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর