মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৮ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা এবং পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ১৪ আসামিকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিম।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম।
আট মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮টি মামলায় তাদের ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদাল পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। কারাদণ্ড শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া, পৃথক অভিযানে জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি মো. সাইফুল ইসলামকে (৪০) মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করা হয়। জোরারগঞ্জ থানার জিআর মামলার আসামি মো. মুশফিকুর রহমান প্রকাশ, মোরশেদ ও শেখ ফরিদকে (২৩) রাত সাড়ে ১২ দিকে বামনসুন্দর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। জোরারগঞ্জ থানার সিআর মামলার আসামি আমির হোসেনকে রাত দেড়টায় করেরহাট ইউনিয়নের অলিনগর থেকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, ফৌজদারি মামলায় মো. বাদশা মিয়া (২৬) ও মো. বেলায়েত হোসেনকে (৪০) অভিযান চালিয়ে বারইয়ারহাট পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্ট মূলে ২, সিআর ওয়ারেন্ট মূলে ১, নিয়মিত মামলায় ১, ফৌজদারি মামলায় ২ ও ৮ মাদকসেবীসহ ১৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/এজে




