বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পিএম

শেয়ার করুন:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ মো. শামীম এ তথ্য জানান।

তিনি বলেন, ভূমিমন্ত্রীর চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

এদিকে ভূমিমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তার শারীরিক অবস্থা সম্পর্কে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় শরীরে রক্তের মাত্রা কমে যাওয়ায় চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে তিন ব্যাগ রক্ত সঞ্চালন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।

ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহী জেলার সভাপতি অধ্যাপক ডা. ওয়াসিম হোসেনের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল হাসপাতালে যায়। এ সময় তারা ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

এদিকে, বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর