বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

হিমছড়িতে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম

শেয়ার করুন:

হিমছড়িতে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাগরের প্রবল ঢেউ ও স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

বুধবার (২১ অক্টোবর) হিমছড়ি এলাকায় মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

8bcd9585-6e73-416f-b239-70e14fc8e436

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একদল পর্যটক ওই সৈকতে গোসল করতে নামেন। এ সময় সাগরের প্রবল ঢেউ ও তীব্র স্রোতে তারা ভেসে যান।

f2cd51a8-fe62-4b4b-8500-a844f3c19471

ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় একজনকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইউএনও আরও জানান, এখনো দুজন পর্যটকের সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর