বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাউফলে গাছের ডাল মাথায় পড়ে বিএনপি নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৭:১১ পিএম

শেয়ার করুন:

বাউফলে গাছের ডাল মাথায় পড়ে বিএনপি নেতার মৃত্যু
মোসলেম উদ্দিন হাওলাদার (৬৫)।

পটুয়াখালীর বাউফলে গাছের ডাল মাথায় পড়ে মোসলেম উদ্দিন হাওলাদার (৬৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোসলেম উদ্দিন হাওলাদার ওই এলাকার মৃত আনালি হাওলাদারের ছেলে। তিনি বাউফল পৌর বিএনপির সদস্য ছিলেন।

নিহতের ছেলে ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মিজানুর রহমান বললেন, ‘আমাদের বাড়ির কয়েকটি গাছ কালাইয়ার এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে। বুধবার দুপুরে সেই গাছের ডাল কাটতে গাছে উঠেন এক কাঠুরিয়া। আরেক কাঠুরিয়া রশি দিয়ে ডালটি বেঁধে নিচ নামানোর চেষ্টা করেন। এ সময় গাছের কাছে দাঁড়িয়ে ছিলেন আমার বাবা। ডালটি তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ইরফান উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

রংপুরে পূজামণ্ডপের লাইটিং খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির বলেছেন, ‘মোসলেম উদ্দিন হাওলাদার পৌর বিএনপির একজন সদস্য ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পৌর বিএনপি গভীরভাবে শোকাহত। এ ঘটনায় আমরা একজন সহকর্মীকে হারালাম।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। পরিবারের কোনো আপত্তি না থাকায় এ ঘটনায় আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর