বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে ডেঙ্গু আক্রান্ত ২৬, হাসপাতালে ভর্তি ৫১

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে ডেঙ্গু আক্রান্ত ২৬, হাসপাতালে ভর্তি ৫১

ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন। বর্তমানে জেলার চারটি সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক ডেঙ্গু রোগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত ঝালকাঠি জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬০৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫৫৩ জন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন, ঝালকাঠি সদর হাসপাতালে ১১ জন এবং কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন রয়েছেন। এ সময়ে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হননি।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ঝালকাঠি সদর হাসপাতালে সর্বোচ্চ ১ হাজার ৭৫৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৬৪ জন, কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯৮ জন এবং নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮৬ জন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৫১ জন রোগীর মধ্যে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন, ঝালকাঠি সদর হাসপাতালে ১৭ জন, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন এবং কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন রয়েছেন।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির বলেন, ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তিনি।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর