বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

সুবর্ণচরে ফসলের মাঠে কাজ করতে গিয়ে কিশোর দিনমজুরের মৃত্যু

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

সুবর্ণচরে ফসলের মাঠে কাজ করতে গিয়ে কিশোর দিনমজুরের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে সিমখেতে ঘাস পরিষ্কার করতে গিয়ে মো. সাহেদ (১৭) নামের এক কিশোর দিনমজুরের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর নোমান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাহেদ ওই এলাকার মো. খলিলের ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।

সাহেদের মামা জাকের আহমেদ জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের মনির নামের এক ব্যক্তির সিমখেতে ঘাস পরিষ্কারের কাজ শুরু করেন সাহেদ। সকাল ১০টার দিকে খেতের মালিকের স্বজনেরা তার জন্য নাশতা নিয়ে যান। এ সময় তারা সাহেদকে খেতের মধ্যে হাঁটুপানিতে পড়ে থাকতে দেখেন।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি সাহেদকে মৃত ঘোষণা করেন। স্বজনদের প্রাথমিক ধারণা, কাজ করার সময় স্ট্রোক করে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর