বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ আটক ১

উপজেলা প্রতিনিধি, শার্শা (যশোর)
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ আটক ১

যশোরের শার্শায় ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ মো. আলাউদ্দীন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটার কাছে নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি পালিয়ে যান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মো. আরিফ হোসেনের নেতৃত্বে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক ও উপপরিদর্শক (এসআই) শেখ মো. জাহিদুল আলমসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, জব্দ করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা ১৮০ ভরি। আটক আলাউদ্দীন শার্শা উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

এ ঘটনায় চোরাচালানবিরোধী আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া দুজনের পরিচয় শনাক্ত ও তাদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক আলাউদ্দীনকে আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর