বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাগুরায় যুবদল নেতাকে হত্যার অভিযোগ, সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১২:১১ পিএম

শেয়ার করুন:

মাগুরায় যুবদল নেতাকে হত্যার অভিযোগ, সড়ক অবরোধ
মো. সাকের হোসেন

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর যুবদল নেতাকে হত্যার অভিযোগে এবং আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে যুবদলের কর্মী ও এলাকাবাসী ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছে।

বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথার পেছনে একটি ছিদ্রের চিহ্ন পাওয়া গেছে।

স্বজন ও স্থানীয়দের দাবি, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এটি গুলির ক্ষত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে রয়েল এক্সপ্রেস কাউন্টারে সাকের হোসেনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার মাথার পেছনে একটি ছিদ্রের চিহ্ন দেখতে পান চিকিৎসক। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল হাসান জানান, বুধবার ভোরে কয়েকজন ব্যক্তি সাকের হোসেনকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথার পেছনে ছিদ্র পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের অস্থায়ী লাশঘরে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, ঘটনাটি জানাজানি হলে স্পটে পুলিশ পাঠিয়েছি। ঘটনাটি নিয়ে আমাদের এক্সপার্টরা কাজ শুরু করেছে। এই মৃত্যুর পেছনে কী রহস্য রয়েছে সেটা তদন্ত সাপেক্ষে আপনাদেরকে জানাতে পারবো।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর