ফরিদপুরে প্রায় ৪ হাজারইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল আটটার দিকে জেলার নগরকান্দা থানাধীন তালমার মোড় বাজারস্থ ভাঙ্গা হতে ফরিদপুর গামী মহাসড়কের পূর্ব পাশে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।
নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধার করা ইয়াবা একটি কালো রং এর ট্রলি ব্যাগের ভিতর বিশেষভাবে তৈরিকৃত চেম্বারে রক্ষিত কালো রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো পলি প্যাকেটের ভিতর রাখা ছিল। যার পরিমাণ ৩,৯২০ (তিন হাজার নয়শত বিশ) পিস এবং ওজন ৩৯২ (তিনশত বিরানব্বই) গ্রাম। এ সময় ওই মাদক কারবারির পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে একটি স্মার্ট মোবাইল ফোন উদার করা হয়েছে। ওই মাদক কারবারির নাম মো: জাফর সেখ (৩১) গ্রেফতার, সে পাবনা জেলার বেড়া থানার রাজনারায়ন পুরের মোঃ জাহিদ সেখের ছেলে।
ইয়াবা উদ্ধার ও মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর এর উপপরিচালক শিরিন আক্তার মঙ্গলবার রাতে বলেন, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন তালমার মোড় বাজারস্থ ভাংগা হতে ফরিদপুরগামী মহাসড়কের পূর্ব পাশে অভিযান চালিয়ে মো. জাফর সেখ (৩১) নামে ৩৯২০টি ইয়াবাসহ আটক করা হয়েছে। তার নামে নিয়মিত মামলা করা হয়েছে এবং তাকে আদালতের কাছে সোপার্দ করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছেন।
তিনি আরও বলেন, মাদকদ্রব্য অধিদফতর ফরিদপুর বিভাগের মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
প্রতিনিধি/ এজে




