মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

গফরগাঁওয়ে ছাত্রদলের সাবেক আহ্বায়কের বাড়িতে ককটেল বিস্ফোরণ, আগুন

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পিএম

শেয়ার করুন:

গফরগাঁওয়ে ছাত্রদলের সাবেক আহ্বায়কের বাড়িতে ককটেল বিস্ফোরণ, আগুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুক্তার হোসেনের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২০ অক্টোবর)ভোররাত সোয়া ৪টার দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মুক্তার হোসেন বলেন, ভোররাতে বাড়ির গেটে পরপর দুটি বিস্ফোরণের শব্দ পেয়ে বেরিয়ে আসি। এসে দেখি গেটে আগুন জ্বলছে। এসময় বাড়ির গেটের কিছুটা দূর থেকে দুটি মোটরসাইকেল ও হাইয়েজগাড়ি দ্রুত পালিয়ে যায়।

তিনি বলেন, বিস্ফোরণের শব্দ পেয়ে বাড়ির পাশেই থাকা টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পাশের দোকানের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেন। পুলিশ বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে থানায় নিয়ে আসে। 

গফরগাঁও থানার ওসি (তদন্ত) মো. মশিউর রহমান বলেন, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের খবর পেয়ে ভোররাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিত্যক্ত অবস্থায় ককটেলের আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর