মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

পাহাড়ের দুর্গম জনপদে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল লক্ষ্মীছড়ি সেনা জোন

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

পাহাড়ের দুর্গম জনপদে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল লক্ষ্মীছড়ি সেনা জোন

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি ইউনিয়নের বড়পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর থেকে বড়পাড়ার লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

ক্যাম্পে সেনাবাহিনীর চিকিৎসকের পাশাপাশি খাগড়াছড়ি থেকে আসা চক্ষু ও চর্মরোগ বিশেষজ্ঞ দুজন চিকিৎসক সেবা দেন। এতে স্থানীয় বাসিন্দারা সাধারণ চিকিৎসার পাশাপাশি চোখ ও চর্মরোগসংক্রান্ত বিভিন্ন সমস্যার চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পান।

দুর্গম যোগাযোগব্যবস্থা ও সীমিত চিকিৎসাসুবিধার কারণে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা পেতে ভোগান্তিতে থাকা এলাকার মানুষের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বড়পাড়াসহ আশপাশের এলাকার বাসিন্দারা এ চিকিৎসা কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান।

9e7b2da9-ef9a-4bd6-8241-e5862e1d455b

বড়পাড়াসহ আশপাশের এলাকায় বসবাসরত চাকমা, মারমা ও সাঁওতাল সম্প্রদায়ের মানুষের জন্য এ ক্যাম্প স্বাস্থ্যসেবা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে। দীর্ঘ বিরতির পর এ ধরনের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে বলে জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ, বর্মাছড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিফাত ইবনে আলম, মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাকিল, চক্ষুরোগ বিশেষজ্ঞ কেয়াচিং মারমা, চর্মরোগ বিশেষজ্ঞ ত্রিলোক চাকমা এবং বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী।

616932b3-d5c3-417b-9f6a-d7a09abfe73e

লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, “দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের অন্যতম লক্ষ্য। স্থানীয় বাসিন্দারা যাতে সহজে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পেতে পারেন, সে জন্য সেনাবাহিনীর এ উদ্যোগ। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় মানুষের পাশে থাকা এবং পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদারে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর