মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

নাগরিকরা আরও দ্রুত ও মানসম্মত সেবা পাবেন: এমপি আসলাম

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

নাগরিকরা আরও দ্রুত ও মানসম্মত সেবা পাবেন: এমপি আসলাম

শরীয়তপুরের জাজিরা পৌরসভার নবনির্মিত আধুনিক পৌরভবনের উদ্বোধন করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলাম। 

নতুন এ ভবনের মাধ্যমে পৌরসভার নাগরিক সেবার মান আরও উন্নত হবে এবং সেবাপ্রত্যাশীরা সহজে ও দ্রুত প্রয়োজনীয় সেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। 

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ফলক উন্মোচন ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে নবনির্মিত পৌরভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসলাম বলেন, নবনির্মিত এই আধুনিক পৌরভবন উদ্বোধনের মাধ্যমে জাজিরাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। এখান থেকে নাগরিকরা এখন আরও দ্রুত, সহজ ও মানসম্মত সেবা পাবেন। এলাকার সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর এবং উন্নয়নমূলক কার্যক্রমের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

A

তিনি বলেন, নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং পৌরসভার কার্যক্রমকে আরও গতিশীল করা জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজিরা পৌরসভার প্রশাসক মো. আল ইমরান, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি মো. বজলুর রশীদ শিকদার, সাধারণ সম্পাদক মাহাবুব আলম টিটু আকনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

দোয়া ও মোনাজাত শেষে প্রধান অতিথি নবনির্মিত পৌরভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। এ সময় তিনি নাগরিকদের যথাযথ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। 

নতুন পৌরভবনকে ঘিরে জাজিরা পৌরসভার প্রশাসনিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল হবে এবং নাগরিক সেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে- এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর