মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

নদী পার করার কথা বলে নারীকে দলবেঁধে ধর্ষণ, ৩ জেলে আটক

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

নদী পার করার কথা বলে নারীকে দলবেঁধে ধর্ষণ, ৩ জেলে আটক
প্রতীকী ছবি

খুলনার তেরখাদায় নদী পার করে দেওয়ার কথা বলে এক নারীকে নৌকায় তুলে নিয়ে পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় তিন জেলেকে আটক করেছে পুলিশ। অন্যদিকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। 

সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের শ্যামনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

আটক জেলেরা হলেন- মধুপুর গ্রামের মিকাইল শেখের ছেলে সামিউল শেখ (২৮), মো. আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) এবং আশরাফ শরীফের ছেলে শাহজাহান শরীফ (৩৮)। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী নারী নদী পার হয়ে দিঘলিয়ায় যাওয়ার জন্য মধুপুর ইউনিয়নের বেলেঘাট এলাকায় অপেক্ষা করছিলেন। এ সময় কয়েকজন জেলে তাকে নদী পার করে দেওয়ার কথা বলে নৌকায় তোলেন। 

তবে ওই নারীকে দিঘলিয়ার দিকে না নিয়ে শ্যামনগর এলাকার একটি পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।  

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর