মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁও সীমান্তে ৪১২ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁও সীমান্তে ৪১২ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে রাতভর অভিযান চালিয়ে ৪১২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সিরাপের সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১টায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৯ অক্টোবর) রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন মশালগাঁও ও মিনাপুর বিওপির সদস্যরা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪১২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর