মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

রংপুরে পূজামণ্ডপে ভক্তদের অনুরোধে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম

শেয়ার করুন:

রংপুরে পূজামণ্ডপে ভক্তদের অনুরোধে সেলফি তুললেন প্রধানমন্ত্রী
রংপুরে পূজামণ্ডপে ভক্তদের অনুরোধে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ভক্তদের অনুরোধে তাদের সঙ্গে সেলফি তোলেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী মণ্ডপে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্দির কমিটির সদস্যরা। 

এ সময় প্রধানমন্ত্রী মণ্ডপে উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এরআগে, প্রধানমন্ত্রী সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানবাহিনীর একটি বিমানে রওনা হন এবং সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন।

তাকে স্বাগত জানাতে তারাগঞ্জ ও পাগলাপীরসহ সড়কের দুই পাশে শতশত নেতাকর্মী অবস্থান নেন। প্রধানমন্ত্রী তার গাড়িবহর থেকে তাদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এ সময় তিনি পথে দুই স্থানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যও দেন। তিনি দেশের ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দলের বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম রংপুর সফর।

এরআগে, সকালে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং বিভিন্ন খেলা সামগ্রী উপহার দেন। এ সময়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর