মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
নিহত আব্দুল আউয়াল মারুফ।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল আউয়াল মারুফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল আনুমানিক সাতটার দিকে উপজেলার রহনপুর সড়কের হালদেগাছী মোড় এলাকায়, কাঠফাড়া মিল সড়কসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নামো বাউটবোনা গ্রামের মরহুম আলাউদ্দিন ড্রাইভারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ওই এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারুফের মৃত্যু হয়। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারেক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর