সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে বহন করা সামরিক বিমানটি সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির (রংপুর ধর্মসভা) পরিদর্শন করবেন। সেখানে তিনি হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। রাজধানীর বাইরে শারদীয় উৎসব দেখতে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রধানমন্ত্রীর সফরকে বিরল ঘটনা হিসেবে দেখছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ ও দলীয় নেতাকর্মীরা। তারা মনে করছেন, এ সফর রংপুর নগরীকে আলোকিত করবে।
দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে আজ রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রংপুর সফর শেষে তিনি পুনরায় সৈয়দপুর বিমানবন্দরে ফিরে এসে রাজশাহী এবং পরবর্তীতে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন।
প্রতিনিধি/টিবি




